Monday, June 8, 2026

দক্ষিণ দমদম পুরসভার ভোল বদলে দিতে প্রমোদনগরে ডাম্পিং গ্রাউন্ড

Date:

Share post:

দক্ষিণ দমদম পুরসভার প্রমোদনগরে রবিবার উদ্বোধন হলো ডাম্পিং গ্রাউন্ডের। উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়, সুজিত বসু, অধ্যাপক ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ড. পাঁচু রায়, পুরপ্রধান ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা ।
কেএমডিএ এই ডাম্পিং প্ল্যান্টটি নির্মাণ করেছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই প্লান্ট কাজ শুরু করলে দক্ষিণ দমদম পুরসভার বর্জ্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার পর সেখান থেকে বিভিন্ন সার তৈরির পরিকল্পনা আছে বলে জানানো হয়েছে।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদে হাকিম বলেন, তিনটি পদ্ধতিতে ডাম্পিং গ্রাউন্ডে কাজ হবে। যে বর্জ্য সংগ্রহ করা হবে সেগুলো থেকে সার তৈরি করে আমরা চাষিদের দিতে পারি। বিভিন্ন প্লাস্টিক সংগ্রহের পর মেশিনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি এবং বিভিন্ন বিল্ডিং এর বর্জ্যগুলিকে গুঁড়ো করে আমরা রাস্তা তৈরির কাজে লাগানোর চেষ্টা করব। সপ্তাহ খানেকের মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ড কাজ শুরু করব বলে জানান পুরমন্ত্রী । এমনকি, ধাপার আদলে গ্রীনফিল্ডও তৈরি করা হবে ।
অধ্যাপক ব্রাত্য বসু বলেন, সারা দেশে সিএএ-এনআরসি বিরোধী প্রতিবাদের মুখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি পুরমন্ত্রীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...