Thursday, June 25, 2026

করোনা সতর্কতা: বন্ধ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক

Date:

Share post:

করোনা সতর্কতায় রাজ্যের সব চিড়িয়াখানা ও সাফারি পার্ক বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে রয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। সোমবার সাপ্তাহিক বন্ধ ছিল ওই পার্ক। তার সেদিন থেকেই নিষেধাজ্ঞা জারিতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বেঙ্গল সাফারি পার্ক। বন দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিত্যদিন এই পার্কে প্রচুর মানুষ ভিড় জমান। সরকারি নির্দেশে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে ভিড়-জমায়েত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হল। পার্কে কর্তব্যরত কর্মীরা ঝুঁকি নিয়েই কাজ করছিলেন এতদিন। করোনাভাইরাস রুখতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সবাই। আপাতত ৩১মার্চ পর্যন্ত বন্ধ থাকছে সাফারি পার্ক। এই পার্ক বন্ধের সময়সীমা বাড়বে কি না তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-গোমূত্র বিক্রিতে গ্রেফতার বিক্রেতা

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...