Friday, June 26, 2026

চিনে করোনা’র ‘সাইড- এফেক্ট’! গৃহবন্দিত্বের জেরে বেড়ে চলেছে বিবাহবিচ্ছেদ

Date:

Share post:

করোনা তো আছেই, আর এর জেরে চিনে মাথাচাড়া দিয়েছে নতুন এক বেনজির সমস্যা৷

চিনা-দাম্পত্য সঙ্কটে৷

এতদিন দু-একটা প্রশ্ন এবং উত্তরেই সেরে ফেলা যেতো দাম্পত্যের দায়িত্ব। আসলে সারা দিন স্বামী-স্ত্রী, দু’জনই যে যার নিজের কাজে ব্যস্ত৷ সময় পেলে ফোনে কিছু টুকরো কিছু কথা৷ বাড়িতে একসঙ্গে কাটানো সময়ের মেয়াদ ছিল মেরেকেটে ৬-৭ ঘণ্টা। তাতে ঝগড়ার সময় মিলতো কম৷ ফলে চিনা- দাম্পত্য বেশ টিঁকেই ছিলো।

কিন্তু গোলমাল করে দিলো এই করোনা- ভাইরাস৷ গুলিয়ে দিয়েছে অঙ্ক। চিনের একাংশে লকডাউনের জেরে স্বামী-স্ত্রী এখন কার্যত গৃহবন্দি। ৬-৭ ঘণ্টার দাম্পত্য সহাবস্থান বদলে গিয়েছে ২৪ ঘণ্টায়৷ আর তাতেই ঝড়ের গতিতে চিনে বেড়ে চলেছে বিবাহ-বিচ্ছেদের মামলা!

জানা গিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ৩০০টিরও বেশি বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে। সেখানে ম্যারেজ রেজিস্ট্রি অফিসের লোকজন একবাক্যে মেনে নিচ্ছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর বিবাহবিচ্ছেদের আবেদন কয়েকগুণ বেড়েছে। অধিকাংশেরই মত, দিনের এতটা সময় একসঙ্গে কাটাতে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে লাগছে ঠোকাঠুকি! রোজকার অশান্তি ফল বিবাহবিচ্ছেদ! একাংশের অবশ্য দাবি, সিচুয়ানের কাউন্সিল অফিসগুলো মাস খানেক বন্ধ ছিল। সেগুলো খুলতেই জমে থাকা মামলার ঢল।

কারন যাই হোক, চিনে এখন করোনার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে বিবাহবিচ্ছেদের মামলা৷

আরও পড়ুন-গোবর-গোমূত্র নিয়ে ‘উল্টো’ অবস্থানে বিজেপি’র অনুপম হাজরা

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...