Sunday, June 21, 2026

করোনা আতঙ্কে ফাঁকা মেট্রো

Date:

Share post:

শহর কলকাতায় ভরা কাজের দিনেও ফাঁকা মেট্রো। করোনায় ভিড় এড়িয়ে চলাই বিধি। বড় জমায়েত থেকে দূরে থাকতে বলা হচ্ছে। কিন্তু নিত্য কাজকর্মের জন্য বাস-ট্রাম-ট্রেন-মেট্রো এড়ানো এককথায় অসম্ভব। তাই গণপরিবহন কে জীবানুমুক্ত করতে উদ্যোগী রাজ্য-কেন্দ্র দুপক্ষই। মঙ্গলবার তিলোত্তমায় রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে যাত্রীদের হাতে স্যানিটাইজার দিতে দেখা গেল। অন্যদিকে মেট্রোতে টিকিট বিক্রি করা হল হাতে গ্লাভস পরে। মেট্রোতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। একদিকে স্কুল কলেজ বন্ধ। বিনোদনের বিভিন্ন দরজাতেও তালা পড়েছে ইতিমধ্যেই। এর ওপর প্রতিদিন বাড়ছে করোনা আতঙ্ক। তাই জীবানু মুক্ত করার চেষ্টা করা সত্ত্বেও মেট্রোর যাত্রী সংখ্যা গড়ে কমেছে দৈনিক প্রায় দেড় লক্ষ। এমনটাই জানান হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন-হঠাৎ করে ছোট বাথরুম

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...