Sunday, May 17, 2026

বাংলা থেকে রাজ্যসভার ৫ নবনির্বাচিত সদস্যকে তুলে দেওয়া হল সার্টিফিকেট

Date:

Share post:

আজ, বুধবার বেলা তিনটে পর্যন্ত ছিল বাংলা থেকে রাজ্যসভার ৫ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়সীমা। আর তা পেরিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে রাজ্যসভার পাঁচ নবনির্বাচিত সদস্যর হাতে সার্টিফিকেট তুলে দিলেন রিটার্নিং অফিসার অভিজিৎ সোম।

বুধবার দুপুরে বিধানসভা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের সুব্রত বক্সি, মৌসম বেনজির নূর, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ এবং বাম-কংগ্রেসের জোটের পক্ষ থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সার্টিফিকেট দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ রাজ্যসভার ভোট হওয়ার কথা ছিল। সংখ্যার বিচারে চারটি আসনে সরাসরি জয় নিশ্চিত ছিল তৃণমূল প্রার্থীদের। একমাত্র পঞ্চম আসনেই ভোট হতো। কিন্তু তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হওয়ার পর ওই আসনে সরাসরি জয় পেয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...