Monday, June 22, 2026

জন্মদিনে মোদিকে কুর্তা উপহার দিলেন অগ্নিমিত্রা, ‘মাপ’ জানলেন কোন উপায়ে ?

Date:

Share post:

জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের ডিজাইন করা ২টি কুর্তা উপহার দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

এমন তো হতেই পারে৷ এতে কোনও সমস্যাই নেই৷ কিন্তু প্রশ্ন উঠেছে, অগ্নিমিত্রা কী করে জানলেন মোদির কুর্তার মাপ ?
এই প্রশ্নের উত্তরও জানা গিয়েছে৷ নরেন্দ্র মোদির কুর্তার মাপ নিয়ে অগ্নিমিত্রা সমস্যায় পড়েছিলেন৷ আর এই মুশকিল আসান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷
শোভন নাকি জানেন নরেন্দ্র মোদির কুর্তার মাপ৷ পরের প্রশ্ন, প্রাক্তন তৃণমূল তথা বর্তমান বিজেপি নেতা শোভন কীভাবে তা জানলেন? সূত্রের খবর, শোভনই বিস্তর খোঁজ খবর চালিয়ে জানতে পারেন, মুম্বইয়ের এক টেলর নরেন্দ্র মোদির কুর্তার মাপ ইত্যাদি জানেন৷ সেখান থেকেই নাকি তৈরি হয় মোদির পোশাক। শোভনই নাকি
অগ্নিমিত্রাকে এই টিপস দিয়েছিলেন৷ আর সেই টেলরকে খুঁজে বার করে নরেন্দ্র মোদির জন্য কুর্তা বানান অগ্নিমিত্রা। আর তাঁকে সাহায্য করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। সূত্রের খবর, জন্মদিনে নরেন্দ্র মোদিকে নিজের হাতে সেই পোশাক তুলে দেন অগ্নিমিত্রা।

রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি তৃণমূল এবং বিজেপি, দুই দলের কাছেই সমান ‘প্রিয়’ ও ‘বিশ্বস্ত’ থাকতে চাইছেন কলকাতার প্রাক্তন মেয়র ?

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...