Friday, April 17, 2026

“ব্যবসা নয়, এখন সহযোগিতার সময়” সরকারি-বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এই সময় ব্যবসা করার নয়, সহযোগিতা করার- করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, বৈঠকে কলকাতার প্রায় সবকটি বড় বেসরকারি হাসপাতাল ও প্যাথোলজিকাল ল্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধি এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। এই বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত কথা জানান মুখ্যমন্ত্রী।

• কলকাতা ও সংলগ্ন এলাকায় আইসোলেশন বেডের সংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে। বেলেঘাটা আইডি এই মুহূর্ত ২২ টি বেড রয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজের নাইট শেল্টার বিল্ডিংয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ৫০ টি বেড রাখা হবে। এম আর বাঙুর হাসপাতালের নতুন ভবনে থাকবে ১৫০ টি বেড। রাজারহাটের কোয়েরান্টিন সেন্টারের একটি অংশে ৫০০ টি বেড তৈরির বন্দোবস্ত করা হচ্ছে।

• ৩০০ টি ভেন্টিলেটরের বরাত দেওয়া হয়েছে। তার মধ্যে ৭০ টি স্বাস্থ্য দফতর হাতে পেয়েছে বলে বৈঠকে জানান সচিব। ২০ দিনের মধ্যে বাকিগুলি চলে আসবে। বেসরকারি হাসপাতালগুলিকেও ভেন্টিলেটর কিনতে আর্জি জানান মুখ্যমন্ত্রী।

• রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি বেসরকারি হাসপাতালকে ১০০টি করে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এবং মাস্ক দেওয়া হবে

• মাস্ক, প্রোটেকটিভ ইকুইপমেন্ট সহ সরঞ্জাম দ্রুত জেলা হাসপাতালগুলিকে পাঠাতে হবে

• যে সমস্ত চিকিৎসকরা সম্প্রতি বিদেশে গিয়েছিলেন, তাঁদের হোম আইসোলেশন বা কোয়েরান্টিনে থাকতে হবে।

• মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বেসরকারি ক্ষেত্রে করোনাভাইরাসের পরীক্ষা করতে গেলে কী কী করতে হবে তার গাইডলাইন এখনও দেয়নি কেন্দ্র। নির্দেশিকা পেলে সেগুলি বেসরকারি হাসপাতালকে জানানো হবে। বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের নিয়ে স্বাস্থ্য সচিবকে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মাধ্যমে সব সময় সরকারের সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির যোগযোগ থাকবে।

Related articles

ISL: আবেগ কি দিকভ্রান্ত? ইস্টবেঙ্গলের বিতর্কিত টিফো নিয়ে সরব বাগান সভাপতি

বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচে। রেফারিং নিয়ে আগুনে বিতর্কের মধ্যেই জড়িয়ে গেল মোহনবাগানও(Mohun Bagan)। সৌজন্যে...

মোদিকে তিন ‘বুলেট’ মমতার, হিমন্তকেও দাগলেন তোপ

'যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন।' শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভায় প্রধানমন্ত্রীকে তোপ দলনেত্রী মমতা...

IPL: গিলদের ডেরায় জয়ের জন্য দলে বদল! জেনে নিন নাইটদের সম্ভাব্য একাদশ

(IPL) আইপিএলে কাঙ্খিত সেই জয়ের খোঁজে আজ আহমেদাবাদে নামতে চলেছে কেকেআর(KKR)। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। প্লে অফের দৌড়ে টিকে...

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে...