Sunday, June 21, 2026

ইস্তফা দিলেন কমল, মধ্যপ্রদেশের মসনদে ফের শিবরাজ

Date:

Share post:

মাত্র ১৫ মাসেই পতন হল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগের পর তাঁর অনুগামী রাজ্যের ২২ জন কংগ্রেস বিধায়কও পদত্যাগ করেন। এরপর গদি হারানো অবশ্যম্ভাবী ছিল মুখ্যমন্ত্রী কমল নাথের। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা ছিল কমল সরকারের। কিন্তু ম্যাজিক ফিগার নেই বুঝেই প্রত্যাশামত আগেই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী কমল নাথ। দুপুর দেড়টা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল লালজি ট্যান্ডনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। ফলে মধ্যপ্রদেশ ফের হাতে আসছে বিজেপির। চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবরাজ সিং চৌহান। কয়েকদিন আগেই তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করেছে বিজেপি। চৌহানের নেতৃত্বেই গঠিত হবে মধ্যপ্রদেশের নতুন সরকার।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...