Monday, June 1, 2026

আপনারা যে শহরে রয়েছেন, দয়া করে সেখানেই কিছুদিন থাকুন, জনতা কার্ফুর প্রাক্কালে টুইট মোদির

Date:

Share post:

রাত পোহালেই রবিবার সকাল ৭ টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশজুড়ে জনতা কার্ফু শুরু হবে। শনিবার জাতির উদ্দেশে এই বিষয়ে নতুন আবেদন জানালেন প্রধানমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সবার কাছে আমার প্রার্থনা, আপনারা যে শহরে রয়েছেন, দয়া করে সেখানেই কিছুদিন থাকুন। তা করতে পারলে আমরা সবাই মিলে এই রোগের সংক্রমণ রুখে দিতে পারব”।

তিনি লিখেছেন , রেল স্টেশন, বাস স্টপে ভিড় করে আমরা আমাদের শরীর নিয়েই ঝুঁকি নিচ্ছি। দয়া করে নিজের ও আপনার পরিবারের কথা ভাবুন। একেবারেই অপরিহার্য না হলে ঘর থেকেই বেরোবেন না”।
কাল সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোটা দেশে জনতা কার্ফু চলবে। মোদীর এদিনের টুইটেও তেমনই ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এদিনের টুইটে লিখেছেন , করোনাভাইরাস নিয়ে আমাদের ভাই বোনদের মনে ভয় জাঁকিয়ে বসেছে। রুটি রুজির জন্য যাঁরা নিজের গ্রাম ছেড়ে অন্য শহরে গিয়েছেন, তাঁরা ফেরার চেষ্টা করছেন। কিন্তু ভিড়ের মধ্যে সফর করলে এই ভাইরাসের সংক্রমণের তীব্রতা বাড়তে পারে । আপনি যেখানে যাচ্ছেন সেখানকার মানুষও এই রোগে সংক্রামিত হয়ে পড়তে পারেন।

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...