Sunday, June 21, 2026

মধ্যপ্রদেশ: পদত্যাগী ২২ বিধায়কই যোগ দিলেন বিজেপিতে

Date:

Share post:

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর অনুগামী যে ২২ জন বিধায়ক কংগ্রেস ছেড়েছিলেন তাঁরা সবাই যোগ দিলেন বিজেপিতে। সিন্ধিয়া ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার মাধ্যমে তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখান। সকলেরই বক্তব্য, মধ্যপ্রদেশের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত। এই ২২ বিধায়কের পদত্যাগের জেরেই মধ্যপ্রদেশে পালাবদল সম্ভব হয়েছে। টানা কয়েকদিনের রাজনৈতিক অচলাবস্থার পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না বুঝে ইস্তফা দেন কমল নাথ। মাত্র পনেরো মাসেই পতন হয় কংগ্রেস সরকারের। ফের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে গঠিত হতে চলেছে বিজেপি সরকার।

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...