Monday, May 11, 2026

করোনা নিয়ে বিজ্ঞান মঞ্চের হেদুয়া কেন্দ্রের সচেতনতা অভিযান

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কান দেবেন না৷ বিজ্ঞানভিত্তিক পরামর্শ গ্রহণ করুন এবং সতর্ক থাকুন৷

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হেদুয়া কেন্দ্রের উদ্যোগে শনিবার মানিকতলা বাজারে করোনা ভাইরাস-এর বিরুদ্ধে সচেতনতা অভিযানে এই প্রচারই করা হয়েছে৷ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক পদক্ষেপ করার কথাই বলা হয় বাজারের এবং পথচলতি মানুষজনকে৷ তাদের হাতে বিজ্ঞান কর্মীরা প্রয়োজনীয় পরামর্শ সম্বলিত প্রচারপত্র তুলে দেন৷ এই ধরনের প্রচারপত্র নিয়ে সাধারন মানুষের গভীর আগ্রহও লক্ষ্য করা গিয়েছে৷ করোনা ভাইরাস এবং এই মুহুর্তে সাধারন মানুষের করনীয় কী, সে বিষয়ে অজস্র প্রশ্নের উত্তরও দিয়েছেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা৷ এই সচেতনতা- অভিযানের পুরোভাগে ছিলেন বিজ্ঞান মঞ্চের হেদুয়া কেন্দ্রের সম্পাদক সঞ্জয় ঘোষ, জেলা কমিটির সদস্য তপন প্রামানিক প্রমুখ৷

Related articles

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...