Thursday, May 14, 2026

‘জনতা কার্ফু’, প্রায় জনশূন্য বীরভূমের রাঙামাটির পথ

Date:

Share post:

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ‘জনতা কার্ফু’-এ সামিল হলেন বীরভূমের আপামর জনগণ। রাজনৈতিক বনধ বা ধর্মঘটের থেকেও রবিবার ‘জনতা কার্ফু’-এ বেশি সাড়া মিলেছে। জেলার সিউড়ি, বোলপুর ও রামপুরহাট মহকুমায় বেসরকারি বাস চলাচল করেনি বললেই চলে। অন্যদিকে, সরকারি বাস খুব কম সংখ্যক চললেও বাসে দু, তিনজন যাত্রীর দেখা মিলেছে। রাস্তায় টোটো, অটো থাকলেও তার সংখ্যা হাতেগোনা। সমস্ত খাবার দোকান, বিভিন্ন শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ। সবজি, মাছ এবং মাংসর কোনও বাজার এদিন বসেনি। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ এদিন ঘরের বাইরে বের হননি। সমস্ত ওষুধের দোকান খোলা ছিল যদিও ক্রেতার দেখা কমই মিলেছে। এদিন জেলাজুড়ে ট্রেন চলাচল করেনি।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...