Sunday, May 3, 2026

লকডাউন নীতি অমান্য করলে কোন ধরনের শাস্তি হতে পারে জানেন?

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে আজ থেকে রাজ্যে লকডাউন। যদিও নবান্ন ‘লকডাউন’ শব্দটি এড়িয়ে ‘কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন’ শব্দটি ব্যবহার করেছে । আজ বিকেল থেকে আপাতত চার দিনের জন্য এই নিয়ম জারি থাকবে।
কিন্তু জানেন কী লকডাউনের নিয়ম ভাঙা শাস্তিযোগ্য অপরাধ? কেউ জোর করে লকডাউন নীতি অমান্য করলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করতে পারে প্রশাসন । সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারা প্রয়োগ করা হবে ।
সরকারি নির্দেশ অমান্য করার জন্য প্রযোজ্য হবে ১৮৮ ধারা, সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে জামিন অযোগ্য ২৬৯ ধারা প্রয়োগ করা হবে । এই ধারায় কমপক্ষে ছ’মাসের জেল ও জরিমানা হতে পারে। জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে জামিন অযোগ্য ২৭০ ধারায় মামলা করা হতে পারে । এতে দু’বছর পর্যন্ত জেল হতে পারে সঙ্গে জরিমানা তো আছেই। এছাড়া রয়েছে আইপিসি ২৭১। এরই পাশাপাশি কোয়ারেন্টাইনের নিয়ম ভাঙলে কমপক্ষে ছ’মাসের জেল হতে পারে।
তাই শুধুমাত্র শাস্তি এড়াতে নয়, নিজেকে ও পরিবারের সদস্যদের সুস্থ রাখতে অবশ্যই রাজ্যের লকডাউনের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সহযোগিতা করুন।

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...