Saturday, May 23, 2026

এবার উত্তরপূর্ব ভারতেও করোনার থাবা! আক্রান্ত মনিপুরী যুবতী

Date:

Share post:

এবার উত্তরপূর্ব ভারতেও থাবা মারলো মারণ ভাইরাস করোনা। আজ, মঙ্গলবার মণিপুরের এক মহিলার শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। জানা গিয়েছে, ২৩ বছর বয়সি ওই মহিলা ব্রিটেনে পড়াশোনা করেন। সেখান সদ্য দেশে ফিরেছেন। এখন সে করোনা সংক্রমণে আক্রান্ত হন।

ইতিমধ্যেই ওই তরুণীর চিকিৎসা শুরু হয়েছে। বর্তমানে তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কোয়রেন্টাইন করা হয়েছে।

গোটা দেশের মতো লক ডাউন চলছে মণিপুরেও। কিন্তু তার মধ্যেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এতদিন পর্যন্ত উত্তরপূর্ব ভারত এই সংক্রমণের বাইরে ছিল। কিন্তু আতঙ্ক বাড়িয়ে দিলো বিলেত ফেরত তরুণী।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...