Monday, May 18, 2026

লকডাউন না মেনে মুর্শিদাবাদে গ্ৰেফতার ২০

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে সোমবার বিকেলের পর থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য জুড়ে। মঙ্গলবার, সকাল থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে চলছে পুলিশের টহলদারি। লকডাউনের দ্বিতীয় দিন থেকেই কঠোরভাবে কাজ করছেন পুলিশ। বহরমপুরের বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি চলছে। রাস্তায় অপ্রয়োজনীয় গাড়ি চলাচল যাতে না করে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া গাড়ি নিয়ে বেরোলে গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লকডাউন আইন ভাঙার জন্য ২০ জনকে জেলা থেকে গ্রেফতার করা হয়। রাস্তার কোথাও জামায়াত দেখলেই তাঁদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন রাজ্যের মানুষ যাতে এই লকডাউনের নির্দেশ মানতে বাধ্য হয়, তার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে কড়া আইনি পদক্ষেপ।

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...