Sunday, May 17, 2026

কোভিড ১৯ মোকাবিলায় রাজ্য সরকারের হাতে ইডেন তুলে দেওয়ার প্রস্তাব সৌরভের!

Date:

Share post:

করোনাভাইরাসকে রুখতে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় মুখ্যমন্ত্রী চাইলে, কোয়ারেন্টাইন গড়ে তুলতে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের ইন্ডোর ও ক্রিকেটারদের ডর্মিটরিগুলোকে রাজ্য সরকারের হাতে তুলে দিতে প্রস্তুত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি তথা প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের এই ঘোষণা মন জয় করে নিল ভক্ত জনদের। প্রয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে কথা বলে ঘোষণা করা হবে অনুদানও। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে ২১ দিন বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সমর্থনে সৌরভ জানান এই দূরত্বই বাঁচাতে পারে ভারতকে।

Related articles

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...