Thursday, February 5, 2026

কলকাতাবাসীকে ডেরেক ও’ব্রায়নের টিপস

Date:

Share post:

“আপনি যদি কলকাতাবাসী হন, আমার মনে হয় তাহলে এই বার্তা আপনাকে সাহায্য করবে। এটা পড়ুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন।” এই মর্মে হোয়াটসঅ্যাপ-সহ সোশ্যাল নেটওয়ার্কে মেসেজ দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

এক নজরে দেখে নিই কী কী বার্তা
দিলেন তিনি-

• যদি ওষুধ কিনতে আপনাকে বেরোতেই হয় এবং সেখানে যদি আপনি বাধা পান, তাহলে প্রেসক্রিপশন দেখান, না হলে ব্যবহৃত ওষুধের মোড়কটা দেখান।

• যদি ওষুধ কিনে ফেরার পথে রাস্তায় আপনাকে পুলিশ আটকায়, তাহলে ওষুধ কেনার রশিদ অথবা ওষুধ দেখান।

• যদি বাড়িতে কোনও বয়স্ক মানুষ থাকেন এবং তাঁর জন্য অত্যাবশ্যকীয় পণ্য কিনতে আপনাকে বেরোতেই হয়, তাহলে বয়স্ক মানুষের পরিচয় পত্র নিজের সঙ্গে রাখুন।

• আমরা সবাই বুঝতে পারছি পরিবারের অন্তত একজন মানুষকে বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতে কয়েকদিন অন্তরে বাইরে বেরতেই হচ্ছে, এই অভূতপূর্ব পরিস্থিতিতে রাস্তায় নেমে যেসব পুলিশকর্মীরা কাজ করছেন, তাঁরা উচ্চ পদস্থ অফিসারের নির্দেশেই কাজ করছেন। এই অভিজ্ঞতা আমাদের মতো তাদের কাছেও একেবারেই নতুন।

• জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের কোনোমতেই আটকানো যাবে না।

• সবসময়ই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

• সবজি বিক্রেতাদের বাজারে যেতে এবং দোকান খুলতে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। (আপনারাও বাজারে ভিড় করবেন না। পরিবার পিছু একজন বাজার করতে যান।)

• রাজ্য সরকার নবান্নে একটি কন্ট্রোল রুম খুলেছে, তার নম্বর
1070 এবং 03322143526।
টোল ফ্রি নম্বর 1800-313-444-222
রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর
03323412600
খুব প্রয়োজনে এই নম্বরগুলোতে যোগাযোগ করুন। অযথা ফোন করলে লাইন জ্যাম হবে। পিছিয়ে পড়া পরিবারের মানুষদের এই নম্বর বেশি প্রয়োজন।

• পণ্য পরিবহনে ব্যবহৃত যানকে সারা রাজ্যে চলাচলের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার

• রেশনের দোকানে একবারে একমাসের সামগ্রী নেওয়া যাবে। 7 কোটি 80 লক্ষ দরিদ্র মানুষের জন্য 6 মাসের রেশন বিনামূল্য দেওয়া হচ্ছে।

• আমরা আশ্বস্ত করছি খাদ্য পণ্যের কোনও সঙ্কট নেই। যাঁদের প্রয়োজন তাঁদের সাহায্য করুন, বয়স্কদের সাহায্য করুন, প্রতিবেশীদের সাহায্য করুন।

• পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যবীমার ঘোষণা করা হয়েছে

• পশ্চিমবঙ্গ দেশের প্রথম সারির রাজ্যগুলির মধ্যে একটি যেখানে 200 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।

• সাধারণ মানুষ এবং বাণিজ্য সংস্থা গুলিকে অনুরোধ তাঁরা যেন রাজ্যের আপৎকালীন ত্রাণ তহবিলে অনুদান পাঠান:-
ICICI Bank Ltd
Account No: 628005501339
IFSC Code: ICIC0006280
MICR Code: 700229010

• বাংলার সরকার খুব দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে সে বিষয়ে সর্বশেষ খবর দেবে

• আমরা সবাই একসঙ্গে আছি

• এই বার্তার উত্তর দেওয়া নয়, এই বার্তা যথা সম্ভব বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিন

• আর সবচেয়ে জরুরি বাড়িতে থাকুন, #STAYHOME

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...