Saturday, June 20, 2026

করোনা মোকাবিলায় ৫০ লক্ষ টাকার চাল দান করলেন সৌরভ

Date:

Share post:

করোনা ভাইরাস সংক্রমণের জেরে টালমাটাল রাজ্য। সবথেকে খারাপ অবস্থা সেইসব ভবঘুরেদের , যারা ফুটপাতে দিন কাটান। মানবিক মুখ্যমন্ত্রী তাদের জায়গা করে দিয়েছেন বিভিন্ন সরকারি স্কুলঘরে ।এইসব অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এলেন প্রিন্স অফ কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায় । সৌরভ এবং লালবাবা রাইস এর যৌথ উদ্যোগে এইসব ভবঘুরে মানুষদের জন্য দেওয়া হলো ৫০ লক্ষ টাকার চাল। শুধু তাই নয় সিএবি এর পক্ষ থেকে রাজ্য সরকার ত্রাণ তহবিলে দেওয়া হল ২৫ লক্ষ টাকা। সৌরভের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বাইশ গজের মহারাজ জানিয়েছেন “আমার শহরকে এমনভাবে দেখতে হবে কোনদিন ভাবেনি”। সৌরভ গাঙ্গুলির এই পদক্ষেপে আপ্লুত ভক্তজন।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...