Wednesday, March 18, 2026

করোনা মোকাবিলায় বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র

Date:

Share post:

গরিব কল্যাণ প্রকল্পে ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ বৃহস্পতিবার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

করোনা যোদ্ধাদের জন্য বিমা দেবে কেন্দ্র।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকার বিমার আওতায় রাখা হবে।

দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে খাদ্য দেওয়া হবে।

কোনও গরিব যাতে অভুক্ত না থাকেন সেজন্য আগামী তিন মাসের জন্য বাড়তি ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে ১ কেজি করে ডাল।

তিন কোটি প্রবীণ, গরিব বিধবা ও গরিব প্রতিবন্ধী মানুষকে দুই কিস্তিতে মোট ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

সরাসরি মহিলা জনধন প্রকল্পে ২০ কোটি মহিলাকে ৫০০ টাকা করে আগামী তিন মাস দেবে কেন্দ্র।

৮ কোটি ৬৯ লক্ষ কৃষককে এপ্রিলের শুরুতে দেওয়া হবে ২ হাজার টাকা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৩ টি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে আগামী তিন মাস। ৮ কোটির বেশি বিপিএল তালিকাভুক্ত মহিলা এর ফলে উপকৃত হবেন।

৭ কোটি ৬৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণদানের উর্ধসীমা ১০ লক্ষ থেকে বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।

১০০ দিনের কাজের মজুরি ১৮২ টাকা থেকে বেড়ে হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।

৮০ লক্ষ শ্রমিক-কর্মচারীর জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা।

১৫ হাজার টাকা পর্যন্ত বেতনভুক শ্রমিকদের পিএফ-এর টাকা দেবে কেন্দ্র।

১০০ জনের কম কর্মী আছে এমন সংস্থার কর্মীদের পিএফ দেবে কেন্দ্র।

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...