Sunday, June 14, 2026

রাজ্যে করোনা আতঙ্কে আত্মহত্যা! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Date:

Share post:

রাজ্যে এবার পরোক্ষে করোনার বলি এক। ভিন রাজ্যে কাজ করা এক যুবক বাড়ি ফিরলে, তাঁকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশ পাওয়ার পর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সে। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কৃষ্ণনগর কোতোয়ালি থানার দোগাছি বকুলতলা এলাকায়। মৃতের নাম সুজিত বিশ্বাস (৩০)।

জানা গিয়েছে, বাড়িতে ফেরার পরই জ্বরে আক্রান্ত হয় সুজিত। খবর পেয়ে স্বাস্থ্য দফতরের কর্মীরা বাড়িতে গিয়ে তাঁকে পরীক্ষা করেন। ১৪ দিন হোম আইসোলেশনে থাকার পরামর্শও দেন। স্বাস্থ্যকর্মীরা চলে যাওয়ার পর সুজিত গলায় দড়ি দেন বলে অভিযোগ।

পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, করোনা আতঙ্কে ওই যুবক গলায় দড়ি দিয়েছেন।

Related articles

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...