Sunday, March 15, 2026

ট্রেনের কামরা গুলিকে তৈরি করা হবে কোয়ারেন্টাইন হিসেবে, অভিনব সিদ্ধান্ত ভারতীয় রেলের

Date:

Share post:

গোটা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। ভারতেও সংখ্যাটা ৭০০ পেরিয়েছে। চিন্তার ভাঁজ সব মহলে। মঙ্গলবার রাত বারোটা থেকে গোটা দেশ লকডাউন এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকেই আগামী ১৪ এপ্রিল বিভিন্ন পরিবহন পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । চিনে করোনা সংক্রমণ রুখতে স্টেডিয়াম গুলিকে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করা হয়েছে। সেই পরিকল্পনা মাথায় রেখে অভিনব সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আপাতত বন্ধ থাকা ট্রেনের কামরা গুলিকে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তুত করছে তারা। রেলের উন্নত এবং আধুনিক বগি গুলিকেই কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হবে। ইতিমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত করার নীল নকশা তৈরি কাজ শুরু করে দিয়েছে ভারতীয় রেল। কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করা রেলের কামরা গুলিকে কোথায় রাখা হবে? অথবা এর বিদ্যুৎ সাপ্লাই কীভাবে দেওয়া যাবে? তা নিয়ে ভাবনাচিন্তাও শুরু হয়ে গিয়েছে।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...