Tuesday, May 12, 2026

কেউ ভাঙলো পিগি ব্যাঙ্ক, জন্মান্ধ গায়িকা দিলেন টাকা, টিউশনির রোজগারও আজ ত্রাণ তহবিলে

Date:

Share post:

করোনা মোকাবিলায় মানুষ মানুষের জন্যই দাঁড়াচ্ছেন। যে যেমন ভাবে পারছেন এই বিপদের দিনে সহায়তা করে দিয়ে যাচ্ছেন।

◾লা মার্টিনিয়ারের ছাত্রী ৬ বছরের জয়শ্রী তাঁর পিগি ব্যাঙ্ক ভেঙে দাদু পরিমল দের হাতে টাকা তুলে দিয়ে বলেছে, ‘দিদিকে বলো এই টাকায় মাস্ক কিনে নিতে।’ দাদুর থেকে রোজ দু’টাকা নিয়ে পিগি ব্যাঙ্কে রাখত জয়শ্রী। ইচ্ছে ছিল পুতুল কেনার। কিন্তু এখন সে চায় বস্তির লোকজনকে মাস্ক দিতে।

◾বেলঘরিয়ার বাসিন্দা, জন্মান্ধ শিবানী ঘোষ৷ রেডিও ও জলসায় গান গেয়ে রোজগার করা টাকা থেকে ১ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছেন।

◾প্রাইভেট টিউশন করেই সংসার চালান নব পাল৷ সেই রোজগার থেকেই দিয়েছেন ২ হাজার টাকা৷

◾রাজ্য সরকারের কর্মী নীলাদ্রি রায়ের বাড়ির সামনে কিচেন গার্ডেন আছে। চৌবাচ্চায় কই, মাগুরের মতো মাছের চাষ করেন। আজ সেই সব্জি প্রতিবেশীকে এই আকালের সময় বিলিয়েছেন।

◾ব্যক্তিগত প্রয়াস ছাড়াও বিভিন্ন রকমের সংগঠন এবং সংস্থা এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...