Saturday, March 14, 2026

৮০০ কোটি টাকার মালিক ধোনির দান এক লক্ষ টাকা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড মাহি

Date:

Share post:

শুরুটা হয়েছিল চিনে। সেখান থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের ২০০ টি দেশে। বিশ্বজুড়ে দেখা দিয়েছে হাহাকার ।বিভিন্ন অভিনেতা, খেলোয়াড় এ সময় সাধারণ মানুষের পাশে নিজের সামর্থ মতো দান নিয়ে এগিয়ে এসেছেন। তালিকাটা নিতান্ত ছোট নয়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, রজার ফেডেরার, শাহিদ আফ্রিদি, এমনকি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ও এই যুদ্ধে নিজেকে সামিল করেছেন পিছিয়ে রইলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তিনি পুনের একটি সংস্থা কে সরাসরি এক লাখ টাকা দান করেছেন এইসব আক্রান্ত মানুষগুলোকে সাহায্য করার জন্য। আর তার জন্যই ট্রোল হয়েছেন মাহি । ট্রোলারদের বক্তব্য, বর্তমানে মাহির সম্পত্তির পরিমাণ যেখানে ৮০০ কোটি টাকার বেশি সেখানে মাত্র ১ লক্ষ টাকা দান, ধোনির মনোভাব স্পষ্ট করছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ মাহি পত্নী সাক্ষী। একটি টুইট করে তিনি ট্রোলার এবং মিডিয়াকে একহাত নিলেন। টুইটে সাক্ষী জানিয়েছেন মিডিয়া এবং ট্রোলারদের ভূমিকায় তিনি হতাশ।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...