Monday, March 9, 2026

১০ হাজার পেরিয়ে গেল ইতালিতে করোনার মৃত্যুমিছিল

Date:

Share post:

করোনাভাইরাসের বিষয়ে শুরুতে গুরুত্ব না দিয়ে গা-ছাড়া মনোভাব দেখানোর চরম খেসারত এখন রোজ দিতে হচ্ছে ইতালিকে। প্রথমদিকে যথাযথ গুরুত্ব না দিয়ে পরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার মুখে তড়িঘড়ি অনির্দিষ্টকালীন লকডাউন জারি করে সেদেশের সরকার। কিন্তু করোনাভাইরাসের ভয়ঙ্কর দ্রুত সংক্রমণের ক্ষতি তার মধ্যেই যা হওয়ার হয়ে গিয়েছে। করোনা সংক্রমণের তৃতীয় পর্যায় অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে যাওয়ার পর লকডাউন হওয়ায় তার বিশেষ সুফল দেখা যাচ্ছেনা। ঠেকানো যাচ্ছে না করোনার মৃত্যুমিছিল। রবিবার পর্যন্ত করোনায় মৃত্যুসংখ্যা ১০ হাজার পার হয়ে গিয়েছে। বিশ্বে করোনায় মৃত্যু-পরিসংখ্যানে প্রথম স্থানে ইতালি। দেশের সর্বত্রই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংক্রমণে বহু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। ভ্যাটিকান সিটির শূন্য প্রার্থনাসভা থেকে পোপের আর্জি, এই ভয়ঙ্কর দুঃসময়ে নিজেদের মনোবল ও মানসিক একতা বাড়াতে হবে।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার বলে CEO অফিসে অপমান, সম্মান দিয়েছেন মমতা: ধর্নামঞ্চে আবেগাপ্লুত রিয়া

পেশায় শিক্ষিকা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ বলে সিইও (CEO) অফিসে অপমানিত হতে হয়। কিন্তু সম্মান দিয়েছেন তৃণমূল সভানেত্রী।...

যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তত গ্রহণ করবেন: বিজেপিকে নিশানা রাজের

“মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত চ্যালেঞ্জ গ্রহণ করবেন।“ সোমবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা...

ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাচ্ছে বিজেপি: ধর্নামঞ্চে বিস্ফোরক প্রাক্তন IPS প্রসূন

বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার স্বার্থে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Protest)। সোমবার ধর্নার...

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...