Tuesday, June 23, 2026

যথেষ্ট নয় ২১ দিনের লকডাউন, মত গবেষকদের

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। রোগ আটকাতে প্রায় সব দেশ একই পদ্ধতি অবলম্বন করছে। তবে গবেষকদের মতে, করোনা রুখতে মাত্র ৩ সপ্তাহ লকডাউন যথেষ্ট না।

চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্স ও ইউনিভার্সিটি অব কেমব্রিজের গবেষকরা জানিয়েছেন, টানা লকডাউন ও মাঝে মাঝে তা শিথিল করেই কমতে পারে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা। অর্থাৎ ভারতের ৩ সপ্তাহের লকডাউন ভালো কাজ নাও করতে পারে।

বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ লাখের বেশি। গবেষকদের মতে, ২১ দিন লকডাউনের পর ৫ দিন ছাড় দেওয়া যেতে পারে। তার পর ফের ২৮ দিন লকডাউন করতে হবে। ফের বিরতি দিয়ে ১৪ দিনের লকডাউন দরকার। সবে মিলিয়ে ৬৩ দিনের লকডাউনে করলে তবেই সংক্রমণ রোখা সম্ভব। এই পদ্ধতিতে ভাঙবে চেন।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...