Monday, March 9, 2026

আমি শিল্পী নই আমি প্রপাগাণ্ডিস্ট, নিজের সম্পর্কে এমনটাই বলেছিলেন উৎপল বাবু, জন্মদিনে উৎপল চর্চা

Date:

Share post:

মেয়ে বিষ্ণুপ্রিয়া কে বলতেন, ৬০ বছর বয়স হয়ে গেলে বিপ্লবী আর বিপ্লবী থাকেন না। প্রতিক্রিয়াশীল হয়ে যান। উৎপল রঞ্জন দত্ত ছিলেন বাংলা নাট্য জগতের প্রথম এবং প্রধান প্রাণপুরুষ। ১৯২৯ সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন উৎপল দত্ত।১৯৪৫ সালে কলকাতায় পাকাপাকিভাবে চলে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে ,লেখাপড়ার সঙ্গে সঙ্গে নাট্যচর্চায় নিজেকে জড়িয়ে নেন তিনি।শুরু থেকেই মার্কসীয় বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। ১৯৪৭ সালে ‘দ্য অ্যামেচার শেক্সপেরীয়ানস’ নামে প্রথম নাট্যগোষ্ঠী তৈরি করেন। পরে নিজের নাট্য গ্রুপের নাম বদলে রাখেন লিটিল থিয়েটার গ্রুপ। উৎপল দত্তর বাম চিন্তাভাবনা তখন সমস্যায় ফেলে দিয়েছিল প্রশাসনকে। তার অভিনয়, তার নাট্য রচনা বিভিন্ন সময়ে লাল চোখ দেখেছিল প্রশাসনের। উৎপল দত্তের অন্যতম সৃষ্টি জপেনদা। জপেনদা জপেন যা’ গ্রন্থের মুখ্য চরিত্র জপেনদা এক ব্যতিক্রমী চরিত্র, যাঁকে বলাই যায় উৎপল দত্তের অলটার ইগো। আসলে সিস্টেমের বিরুদ্ধে কিছু বলতে গেলেই আঘাত পাওয়ার ভয় ছিল। তাই জপেনদার সৃষ্টি।
‘ আমি শিল্পী নই। নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে। তবে আমি মনে করি আমি প্রপাগান্ডিস্ট। এটাই আমার মূল পরিচয়।’নিজের সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন কিংবদন্তি বাঙালি নাট্যকার, অভিনেতা ও পরিচালক উৎপল দত্ত। অভিনয় দক্ষতায় তিনি ছাপিয়ে গিয়েছিলেন সমকালীন সীমানা।সত্যজিৎ রায় বলেছিলেন , “উৎপল বাবু রাজি না হলে আমি আগন্তুক সিনেমাটি তৈরি করতাম না।” অসামান্য অভিনয় দক্ষতায় তিনি বিভিন্ন পুরস্কার জেতার সাথে সাথে জিতে নিয়েছিল অসংখ্য দর্শকের হৃদয় । ২৯ মার্চ মহান নাট্যাভিনেতা তথা চলচ্চিত্র জগতের আইকন উৎপল দত্তের জন্মদিন।

spot_img

Related articles

আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার 

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি...

JEE Advanced ১৭ মে, কবে থেকে রেজিস্ট্রেশন

১৭ মে দুটি অর্ধে হবে জেইই অ্যাডভান্সড-এর পরীক্ষা। ওই দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথমার্ধ এবং দুপুর...

মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু

বিশ্বকাপ সেরা ক্রিকেটার হয়েছেন, ব্রাত্যজন থেকে নায়কের নাম সঞ্জু স্যামসন (Sanju Samson)। কঠিন সময়ে পাশে থাকা মানুষটির কথা...

ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে জমজমাট ফার্মা অন্বেষণ ২০২৬ 

National Pharmacy Education Day উপলক্ষে কলকাতায় আয়োজিত হল Pharma Anveshan 2026। ৯ মার্চ এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের ফার্মাসিউটিক্যাল...