Monday, May 11, 2026

হুগলিতে ত্রাণসামগ্রী বিলি গ্ৰামীণ পুলিশ সুপার

Date:

Share post:

সাধারণ মানুষ থেকে কৃষক শ্রেণীর মানুষের পাশে হুগলির গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। গ্রামের মানুষগুলির বাড়িতে পৌঁছে দিচ্ছেন ত্রাণ তহবিল। সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে জমিতে চাষ করার আর্জি জানান পুলিশ সুপার। তবে শুধু তিনি নন হুগলির গ্রামীণ পুলিশ নিজেদের মাসিক বেতন থেকে ত্রাণ তহবিলের উদ্যোগ নিয়ে দিনমজুর পরিবারগুলোর হাতে তুলে দিচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী। তাদের উদ্যোগে গুড়াপ থানার সহযোগিতায় করা হচ্ছে এই কাজ। রবিবার পঞ্চায়েত এলাকার ৪০০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। দুঃস্থ মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পুলিশ সুপার তথাগত বসু এবং গুড়াপ থানার অফিস ইনচার্জ জয়ন্ত পাল। এর সঙ্গে বিভিন্ন সরকারি নীতি নির্দেশ মানার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা বার্তা দেন তাঁরা। এই ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য দিনমজুর কৃষক ও তাদের পরিবারকে সর্তক থাকার আবেদনও জানান তাঁরা।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...