Monday, June 8, 2026

SIR ইস্যুতে চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নয়! কমিশনকে চিঠি রাজ্যের 

Date:

Share post:

এসআইআর পর্বে ভোটার তালিকা সংশোধন ঘিরে অনিয়মের অভিযোগে রাজ্যের চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের মতামত নিয়েই স্বরাষ্ট্র দফতর এই চিঠি পাঠিয়েছে।

কমিশনের নির্দেশে যাঁদের বিরুদ্ধে এফআইআর করার কথা ছিল, তাঁরা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার দেবোত্তম দত্ত চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট ইআরও তথাগত মণ্ডল এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও অ্যাসিস্ট্যান্ট ইআরও সুদীপ্ত দাস। গত অগস্ট মাসে প্রথম তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পরে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ফৌজদারি মামলার সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার।

এই ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজিরা দিতে হয়েছিল তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে। এক সপ্তাহ আগে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকদের চিঠি দিয়ে কমিশন জানতে চেয়েছিল, কেন এখনও এফআইআর দায়ের হয়নি। সেই প্রেক্ষিতেই এবার কমিশনের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে রাজ্যের তরফে চিঠি পাঠানো হল। চিঠিতে রাজ্য সরকারের দাবি, সংশ্লিষ্ট অভিযোগগুলি প্রশাসনিক ত্রুটির মধ্যে পড়ে। সেই কারণে এফআইআর দায়ের করা হলে তা ‘লঘুপাপে গুরুদণ্ড’ দেওয়ার শামিল হবে।

আরও পড়ুন – অভিষেকের রোড-শো-তে জনসমুদ্র, আবেগে ভাসল বহরমপুর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...