Tuesday, May 19, 2026

অভিষেকের রোড শো-তে জনসমুদ্র, আবেগে ভাসল বহরমপুর

Date:

Share post:

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো-এ করেন আবেগে ভাসল বহরমপুর। শনিবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ (Road Show) বহরমপুরের রাস্তা মহানগরীর রাস্তার রূপ নেয়। তৃণমূলের সেনাপতিকে দেখতে উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। 

এদিন গাড়ির উপর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গাড়ির উপর থেকে জনতার উদ্দেশ্যে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির বারান্দা, ছাদেও ভিড়ে করেন স্থানীয়রা। দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানান উপস্থিত জনতা। প্রত্যুত্তর দেন অভিষেক। বারবার দাঁড়াতে হয় অভিষেককে। প্রিয়নেতাকে কেউ ছবি, কেউ ফুল উপহার দেন। 

পরে সেই ছবি পোস্ট করে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“আজ বহরমপুরের রোড শো’য়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখে আমি আবেগমথিত। ঐতিহাসিক জেলার মানুষ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, বাংলার পবিত্র মাটি থেকে বিজেপির বিষবৃক্ষ সমূলে উৎখাত করবেন। তাঁরা সমবেতভাবে জানিয়েছেন, উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখতে মা-মাটি-মানুষের পাশে থাকবেন। আমি বহরমপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 

বাংলা ভাষায় কথা বললে ‘বাংলাদেশি’ আখ্যায়িত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। বাংলার ন্যায্য টাকা আটকে রেখেছে বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকার। এমনকি অপরিকল্পিত ‘এসআইআর’ করে হেনস্থা করা হচ্ছে বৈধ নাগরিকদের। এই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করতে তৃণমূল কংগ্রেস প্রস্তুত। বৈধ নাগরিকদের ভোটাধিকার রক্ষার্থে এবং বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। স্বৈরাচারীদের ষড়যন্ত্র- সর্বধর্ম সমন্বয়ের বাংলায় কিছুতেই বাস্তবায়িত হবে না। বিভাজন সৃষ্টিকারী বাংলা-বিরোধীদের যোগ্য জবাব দিতে প্রস্তুত বাংলার মানুষ।
জয় বাংলা! জয় তৃণমূল!” 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...