Saturday, April 18, 2026

রাজ্যে করোনায় দ্বিতীয় মৃত্যু, প্রথম উত্তরবঙ্গে

Date:

Share post:

রাজ্যে করোনা ভাইরাসে দ্বিতীয় মৃত্যু। উত্তরবঙ্গে প্রথম মৃত্যু। কালিম্পংয়ের এই মহিলা ভর্তি ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। আজ, সোমবার ভোর দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ৫৩ বছর।

জানা গিয়েছে, এই মহিলা বিদেশ থেকে ফিরে প্রথমে দক্ষিণ ভারতে আসেন। দক্ষিণ ভারত থেকে কালিম্পংয়ে ফেরার পরেই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেফিক্যাল কলেজে। তাঁর সোয়াব টেস্ট হয়। নমুনা যায় নাইসেডে। দুদিন আগে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। তাঁর চিকিৎসা শুরু হয়। শ্বাসকষ্ট কম করার চেষ্টা করেও ডাক্তাররা ব্যর্থ হন। সকালে মৃত্যু হয়। তাঁকে যে চিকিৎসক দেখছিলেন, তাঁকে হোম কোয়ারান্টাইনে যেতে বলা হয়েছে। মৃত্যুর খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে। এই মহিলা দেশে ফেরার পর কাদের সঙ্গে দেখা করেছিলেন তার তথ্য জানতে চাওয়া হয়েছে।

Related articles

জাতীয় স্বীকৃতির দোরগোড়ায় দিঘার জগন্নাথধাম, ভোগ প্রসাদের শুদ্ধতায় এবার FSSAI-এর শীলমোহর 

পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ এবার জাতীয় মানের শংসাপত্র পেতে চলেছে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ...

নাকে খত দিলেন ডোনাল্ড ট্রাম্প! হরমুজ খুলে দিল ইরান

পশ্চিম এশিয়ায় যে টুকু যুদ্ধ পরিস্থিতিতে মানুষের প্রাণ যাচ্ছিল, এবার কার্যত তার দায়ও স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি...

IPL: লজ্জা! হাফ ডজন ম্যাচ শেষেও জয় অধরা, প্লে-অফের আশাও ক্ষীণ নাইটদের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। নাইটদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। সেই প্লে ছয় ম্যাচ পরও...

শেষ পর্যন্ত অপসারণ: এবার পুলিশ কমিশনার বদল বিধাননগরের

রাজ্যে ঢালাও পুলিশ রদবদল চলাকালীন বাদ রাখা হয়েছিল বিধাননগর ও শিলিগুড়ির পুলিশ কমিশনারেটকে। একাধিক পুলিশ কমিশনার (police commissioner)...