Friday, May 22, 2026

করোনা পরিস্থিতি: কারও যেন খাবার অভাব না হয়, জেলাশাসকদের দেখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লকডাউনের জেরে অনেকেই কাজ হারিয়েছেন। কারও কারও ফিরে আসতে হয়েছে ভিন রাজ্য থেকে। এই পরিস্থিতিতে রাজ্যের কোনও গরিব মানুষ যেন না খেতে পেয়ে মারা না যান, সে বিষয়ে সব জেলাশাসকে দেখতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব জেলার জেলাশাসক এবং প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, যাঁদের রেশন কার্ড নেই, তাঁদেরও খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে রাজ্যের জেলার শাসকের দেখতে নির্দেশ দেন মমতা।

পাশাপাশি তিনি পুলিশকে বলেন, আইন মানতে কড়া হলেও পুলিশ যেন কোনও ক্ষেত্রে বাড়াবাড়ি না করে। আধুনিকরণের পরিষেবা দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...