Sunday, May 17, 2026

দিল্লির মসজিদের জমায়েতে থাকা ৬ জনের মৃত্যু করোনায়, ব্যাপক হারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিনে মসজিদের জমায়েতে থাকা ৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল হায়দরাবাদে। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হওয়ার থেকেও বেশি ভয় সংক্রমণ ছড়িয়ে পড়ার। নিজামুদ্দিনের ওই মসজিদে ধর্মীয় সভা উপলক্ষ্যে কমপক্ষে ২০০০ মানুষের সমাগম হয়েছিল বলে জানা গিয়েছে। তার মধ্যেই ছিলেন ওই আক্রান্তরা। এর পাশাপাশি ওই জমায়েতে থাকা তামিলনাড়ুর এক বাসিন্দার মৃত্যু হয়েছে। তবে সেটা করোনায় কি না তা এখনও জানা যায়নি। একজন মৌলানাও কোভিড-১৯এ মৃত্যু হয়েছে কাশ্মীরে। তিনি জমায়েতে ছিলেন বলে সূত্রের খবর।

১ থেকে ১৫ মার্চের মধ্যে অনেক মানুষের সমাগম হয়েছিল নিজামুদ্দিনের ওই মসজিদে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কিরঘোজস্থান থেকে অনেকে এসেছিলেন ওই সভায়। নিজামউদ্দিন থেকে ১৭৫ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। ২০০০ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। এই প্রথম একই জায়গায় থাকা এতজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। লকডাউন, কোয়ারেন্টাইন মেনে চলার ক্ষেত্রে নজরদারি আরও কড়া করতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। ‘সিল’ করে দেওয়া হয়েছে গোটা এলাকা। দিল্লি পুলিশ টহল দিচ্ছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...