Saturday, May 16, 2026

উচ্চ মাধ্যমিক ও আইসিএসই ভুয়ো সূচি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, চরম বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

Date:

Share post:

করোনার জেরে মাঝ পথেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক এবং আইসিএসই পরীক্ষা। কিন্তু হঠাৎই সেই স্থগিত হওয়া পরীক্ষার বাকি পেপারগুলির ভুয়ো সূচি হঠাৎ ভাইরাল হল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই ভুয়ো সূচি।

তার জেরে চরম বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা। তবে সংশ্লিষ্ট দুই বোর্ডের আধিকারিকরা জানিয়ে দিয়েছেন এমন কোনও সূচি প্রকাশ করা হয়নি। সরকারের সঙ্কেত ছাড়া এখনই নতুন সূচি প্রকাশ করা হবে না। সাংবাদিক বৈঠক করেই নতুন সূচি প্রকাশ হবে। ওই সূচি ভুয়ো বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো শুরু হতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২৩, ২৫ এবং ২৭ মার্চের উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়। একইসঙ্গে স্থগিত হয় একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও। একইভাবে সিবিএসই’র দশম ও দ্বাদশ এবং আইসিএসই এবং আইএসসি পরীক্ষা স্থগিত করার নির্দেশিকা জারি করে কাউন্সিল।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...