Wednesday, March 18, 2026

লকডাউনে সরকারের অভূতপূর্ব উদ্যোগ, রাস্তার কুকুরদের খাদ্য সংস্থানে ৫৪ লক্ষ টাকা মঞ্জুর

Date:

Share post:

করোনা ভাইরাস থাবা বসিয়েছে মানব সভ্যতার উপর। মনে রাখা দরকার, মানব সভ্যতা মানে শুধুমাত্র মানুষ নয়। মানবজাতির সঙ্গে সম্পর্কিত সবকিছু নিয়েই গড়ে ওঠে একটা সভ্যতা। সেই সভ্যতায় গাছপালা-পশুপাখি, সকলেরই সহবস্থান রয়েছে। আর মন সভ্যতার উপর হুমকি মানেই, তাদের ওপরও হুমকি।

নরখাদক কোভিড-১৯ ভাইরাসের মোকাবিলায় মানুষের একমাত্র অস্ত্র লকডাউন। যা বিশ্বের অন্যান্য দেশের মতোই বর্তমানে আমাদের দেশেও প্রযোজ্য হয়েছে। আর এই লকডাউনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে রাস্তার অবলা কুকুরগুলি। খাবারের অভাবে কার্যত অভুক্ত অবস্থা তাদের। যদিও এই দুর্মূল্য-এর বাজারে অনেক পশুপ্রেমী ও স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। প্রয়োজন সরকারি সাহায্যের।

এবার রাস্তার অবলা সারমেয়দের পাশে দাঁড়ালো ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। ওই রাজ্যের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর-বেড়ালদের খাদ্য সংস্থানে ৫৪ লক্ষ টাকা মঞ্জুর করল ওড়িশা সরকার।

কিন্তু ২১ দিনের লকডাউনে দোকানপাট, হোটেল, ধর্মশালা বন্ধ। ফলে না খেয়ে শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে কুকুর-বিড়ালের দল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৪ লক্ষ টাকা মঞ্জুর করেছে ওড়িশা সরকার। ৫টি পুরনিগম ও ৪৮টি পুরসভাকে চিঠি দিয়ে তারা জানিয়েছে, এই টাকায় লকডাউন চলাকালীন রাস্তাঘাটের কুকুর বেড়ালকে দু’বেলা খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...