Saturday, May 2, 2026

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সঙ্গীতশিল্পী নির্মল সিংয়ের, আইসোলেশনে গোটা পরিবার

Date:

Share post:

প্রয়াত সঙ্গীত শিল্পী নির্মল সিং। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার ভোর ৪.৩০ মিনিটে অমৃতসরে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এই শিখ ধর্মীয় সঙ্গীতশিল্পী পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

৩০ মার্চ খুব সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সম্প্রতি বিদেশ থেকে ঘুরে দেশে ফেরার পর শ্বাসকষ্ট শুরু হয় নির্মল সিংয়ের। পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে।

বিদেশ থেকে ফেরার পর দিল্লি, চণ্ডীগড় এবং অন্যান্য জায়গায় বড় জমায়েতে অংশ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। ১৯ মার্চে চণ্ডীগড়ের বাড়িতে তিনি ও তাঁর পরিবার এবং আত্মীয়স্বজনেরা কীর্তনের আসরও বসিয়েছিলেন। নির্মল সিংয়ের দুই কন্যা, পুত্র, স্ত্রী, চালক এবং আরও ৬ জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

স্বর্ণমন্দিরে প্রাক্তন ‘‌হাজুরি রাগি’‌ হিসাবে বিখ্যাত ছিলেন নির্মল সিং। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশের সঙ্গীত মহলে।

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...