Sunday, May 17, 2026

অলঙ্কারের অহংকার সরিয়ে, সুরক্ষিত থাকুন: পরামর্শ বিশেষজ্ঞদের

Date:

Share post:

লকডাউনে গৃহবন্দি। একঘেয়েমি কাটাতে বাড়িতে বেশ কিছু গয়না যদি পরে বসে থাকেন, তাহলে সাময়িক একটা আনন্দ হবে বটে, তবে সেটা ডেকে আনতে পারে বড় বিপদ। এমনকী রোজকার আঙুলে পরা আংটি, চুড়ি-বালা, গলার চেন-হার, নাকছাবি বা নথও করোনা সংক্রমণের মাধ্যম হয়ে উঠতে পারে। অন্তত এমনটাই বলছেন চিকিৎসকরা। তাঁদের পরামর্শ এই সময় এই ধরনের গয়না যথা সম্ভব এড়িয়ে চলুন। হাতে বেশি আংটি, তাবিজ, চুড়ি-বালা-চেনের মত অলংকার না থাকাই বাঞ্ছনীয়। নিতান্ত যেগুলো পরবেন, সেগুলিকেও বাইরে থেকে বাড়ি ফিরে ভালো ভাবে ধুয়ে, কড়া রোদে শুকিয়ে তারপরেই পরতে হবে। হাত ধোয়ার সময় আংটি, চেন এমনকী নাকছাবিও ভালো করে ধুয়ে নিতে হবে। ধুতে হবে কানের দুলও। স্যানিটাইজার দিয়ে মুনিয়া যেতে পারে ভালো করে।

বিশেষজ্ঞদের মতে, সোনা-রুপোর মতো ধাতুতে বেশিক্ষণ থাকতে পারে না করোনাভাইরাস। কিন্তু তাও অল্প সময়ের মধ্যেই সংক্রমণ ঘটাতে পারে মানবদেহে। সুতরাং যতদিন এই পরিস্থিতি চলছে ততদিন আলঙ্কারিক সৌন্দর্য নাই বা থাকল, সুস্থ ও নিরাপদ থাকাই এই পরিস্থিতিতে সবচেয়ে জরুরি।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...