Saturday, April 18, 2026

করোনা সচেতনতা প্রচারে গিয়ে আক্রান্ত আশা কর্মী

Date:

Share post:

করোনা নিয়ে সচেতনতা প্রচার করছিলেন আশা কর্মী। সেই কাজে নেমে আক্রান্ত হতে হল তাঁকে। ঘটনাস্থল বেঙ্গালুরুর সাদিক এলাকার। অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে লাউডস্পিকার বাজিয়ে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে প্রচার করা হয়। শুধু তাই নয় মারধর করা হয় স্বাস্থ্য কর্মীদের।

বাড়ি বাড়ি ঘুরে করোনা সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কর্ণাটক সরকার। স্বাস্থ্যকর্মীরা করোনা নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন। এদিন এ কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলা আশা কর্মী। ভিডিওবার্তায় ওই আশাকর্মী জানিয়েছেন, “পাঁচ বছর ধরে আশা কর্মী হিসেবে কাজ করছে। করোনা আতঙ্ক শুরু হলে সাদিক এলাকায় এই সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সচেতনতা কাজ করছিলাম। কাজ করার সময় এক ব্যক্তি আমাকে কাজ বন্ধ করতে বলেন।
হেনস্থা করেন অঞ্চলের বাসিন্দারা। এমনকী ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কাজ বন্ধ করতে বলা হয়। মোবাইল পর্যন্ত কেড়ে নেয় ওরা।”

নিগৃহীত ওই আশাকর্মীর ভিডিওটি টুইট করেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী এস শ্রীরামালু। তিনি লেখেন, “চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা তাদের কাজ করছেন। যারা আশাকর্মীকে
হেনস্থা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।”

Related articles

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...

অস্কার মঞ্চে শাহরুখ ম্যাজিক! “নিজেকে রাজা মনে হচ্ছে”, মন্তব্য কিং খানের 

ভারতীয় সিনে জগতের রোমান্স কিং শাহরুখ খান (Shahrukh Khan) এবার বিশ্বের বিনোদন দরবারেও সম্মানিত। মুক্তির ১৭ বছর পর...