Sunday, May 17, 2026

ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের পাশে অভিষেক

Date:

Share post:

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মানুষের পাশে দাঁড়ানোর পর ফের ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লকডাউনের জেরে এখনও দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এ রাজ্যের অনেক বাসিন্দা। তেমনই গুজরাটের আহমেদাবাদে আটকে রয়েছেন ৩২ জন বাঙালি। দীর্ঘদিন কঠিন পরিস্থিতির মধ্যে থাকার ফলে ফুরিয়েছে রসদ এবং অর্থ। শিশু বা বয়স্কদের মুখে খাবার তুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই তাঁদের। উপায় না দেখে সোশ্যাল মিডিয়ায় সাহায্যে আর্জি জানান আটকে পড়া বাঙালিরা। আর তা দেখেই তাঁদের আবেদনে সাড়া দিলেন অভিষেক। ওই ৩২ জন ডায়মন্ড হারবার থেকেই গিয়েছিলেন গুজরাটে। লকডাউনের জেরে আটকে পড়েন আহমেদাবাদে। সেই খবর পেতেই ২০ হাজার টাকা তাঁদের কাছে পৌঁছে দিয়েছেন তৃণমূল সাংসদ। যাতে এখনই তাঁরা খাবারের ব্যবস্থা করতে পারেন। সাহায্য পেয়ে আপ্লুত আটকে পড়া ডায়মন্ড হারবারের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজেদের সাংসদকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন তাঁরা।

লকডাউনের প্রথম থেকেই রাজ্যের মানুষের সাহায্যে কাজ করে চলেছেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাঠিয়েছেন। পাশাপাশি, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া ত্রাণ তহবিলেও এক কোটি টাকা অনুদান দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল যুব কংগ্রেস। এবার ভিন রাজ্যে আটকে পড়া বাঙালিদের পাশেও দাঁড়ালেন তিনি।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...