Saturday, June 27, 2026

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

Date:

Share post:

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন দর্শকদের, সে এবার নতুন ইতিহাস গড়ে ফেললেন। ৭৯ তম কান চলচ্চিত্র উৎসবে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ঐতিহ্যবাহী রেড কার্পেটে হেঁটে এলেন ‘লাফটারসেন’ ওরফে নিরঞ্জন মণ্ডল। শুধু তাই নয়, সমাজমাধ্যমে ভাগ করে নিলেন ছোটবেলার কিছু স্মৃতি। বাদ গেল না স্কুলের অঙ্কের ক্লাসের চরম অপমানের কথাও।

কানের মঞ্চে বাঙালি সংস্কৃতির স্বাদ নিয়ে নেটিজেনদের মন জয় করলেন নিরঞ্জন। ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি, ওপরে চাপানো কালো কোট যেন আলাদাই মাধুর্য্য এনে দিয়েছিল। চোখে ছিল সাবেকি ফ্রেমের চশমা আর হাতে পুরনো দিনের একটি ঘড়ি। ‘বাঙালিবাবু’র সাজে বিদেশি ক্যামেরার ফ্ল্যাশ যেন অন্যরকম অনুভূতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিরঞ্জন নিজের হাতের ঘড়িটির গল্প শুনিয়ে বোঝালেন এই সাবেকিয়ানার কি অপরিসীম গুরুত্ব। কানের রেড কার্পেটে হাঁটার অভিজ্ঞতা নিয়ে স্পষ্ট জানিয়েছেন বেশ নার্ভাস লাগছে তাঁর, আবার একই সঙ্গে প্রচণ্ড উত্তেজিত তিনি।

ফ্রান্সে পৌঁছেই সোশ্যাল হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছাত্রজীবনের একটা ঘটনা। একবার অঙ্কের একটি সহজ ফর্মুলা ভুলে গিয়েছিলেন তিনি। তাতেই রেগে গিয়ে শিক্ষক বলেছিলেন, ‘জীবনে খুব বেশি দূর এগোতে পারবে না।’ আজ সেই শিক্ষকের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি। নিরঞ্জন বললেন, “ফ্রান্স দিয়ে জার্নি শুরু করলাম। তবুও কাঁদছি, কারণ এখনও আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের (a^2 + b^2) ফর্মুলা মনে করতে পারছি না!”

উল্লেখ্য, নিরঞ্জন ১৪ থেকে ১৭ মে পর্যন্ত ফ্রান্সে থাকছেন। গত বছর সন্দীপ্তা সেনের সঙ্গে ‘বীরাঙ্গনা’ ওয়েব সিরিজে অভিনয় করে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এবার বিশ্বমঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করলেন তিনি। তবে আপাতত অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। বুঝিয়ে দিলেন নিজের প্রতিভায় ভরসা থাকলে জীবনে এগিয়ে যাওয়া এমন কিছু দুঃসাধ্য বিষয় নয়।

আরও পড়ুন – পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...