Tuesday, June 2, 2026

মৃতদেহ থুতু ফেলে না নিঃশ্বাসও নেয় না, তাই সংক্রমণের আশঙ্কাও নেই: মেয়র

Date:

Share post:

করোনা আক্রান্তে মৃতদের দেহ সৎকার নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে কলকাতা শহরে। এই রাজ্যে করোনায় তিন মৃতের শেষকৃত্য নিয়ে নাজেহাল হতে হয়েছে প্রশাসনকে। নিমতলা হোক ধাপা কিংবা আড়িয়াদহ, স্থানীয় মানুষের প্রবল আপত্তি এবং বিক্ষোভে ঘন্টার পর ঘন্টা মৃতদেহ সৎকার করা যায়নি।

এই প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমাদের প্রিয় বিরোধীরা, বিশেষ করে নিচুতলার কিছু নেতা মানুষকে ভুল বুঝিয়েছে। তাই সাময়িকভাবে সৎকারে একটু সমস্যা হলেও মানুষ বুঝেছে এখন।”

এরপরই মেয়র বলেন, “মৃতদেহ থুতুও ফেলে না। নিঃশ্বাসও নেয় না। তাই সেখান থেকে করোনা সংক্রমণের কোনও সম্ভাবনাই নেই। তাছাড়া একটি মৃতদেহ যখন চুল্লিতে দেওয়া হয়, তখন তা ৮০০ থেকে ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ে। আর বিজ্ঞান বলছে, ৫২ ডিগ্রির উপর তাপমাত্রায় কোনও ভাইরাসই জীবিত থাকে না। সুতরাং, করোনা সংক্রমণে মৃতের থেকে কোনওভাবেই ভাইরাস ছড়ানোর আশঙ্কা নেই।”

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...