Tuesday, June 16, 2026

লকডাউন অমান্য! প্রাণ হারালেন নাইজেরিয়ার যুবক

Date:

Share post:

লকডাউন চলছে। তা ভেঙে রাস্তায় বেরিয়েছিলেন যুবক। সেই অপরাধে প্রাণ হারালেন নাইজেরিয়ার যুবকের। সেনার গুলিতে মৃত্যু হলো তাঁর। ঘটনা ওয়ারি শহরের। স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে পরে শনাক্ত করা হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে লকডাউন চলছে নাইজেরিয়ায়। শনিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, দেশে করোনায় মৃত ৪ জন, সংক্রামিত দু’শো জনের বেশি। ওই যুবকের মৃত্যুর পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, লকডাউন ভেঙে বেরোলেই গুলি করা হবে। এমনটাই নির্দেশ দিয়েছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। এবার সুদূর নাইজেরিয়ায় ঘটল এই ঘটনা।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...