Monday, June 22, 2026

এবার গুপি-বাঘার গানে শহরবাসীকে ঘরে থাকার বার্তা কলকাতা পুলিশের

Date:

Share post:

“উই শ্যাল ওভারকাম”, অন্য মোড়কে “বেলা বোস”-এর পরে এবার গুপি গাইন, বাঘা বাইনের শরণাপন্ন কলকাতা পুলিশ। লকডাউন পরিস্থিতিতে শহরবাসীকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে পুলিশ আধিকারিকরা গাইলেন, “ওরে শহরবাসী, তোরা বাইরে ঘুরে করবি কী তা বল?” প্রত্যেক শহরবাসীকে তাঁরা লকডাউনের প্রয়োজনীয়তার কথা বললেন। জানালেন, করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়ে।
লকডাউনের প্রথম থেকেই দেখা যাচ্ছে রাস্তায় নেমে এই লকডাউনকে কার্যকর করতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ। কখনও কড়া হাতে লাঠি ধরতে হচ্ছে, আবার কখনো হাতজোড় করে তারা অপ্রয়োজনীয় রাস্তায় ঘোরাফেরা করা মানুষকে বাড়ি পাঠাচ্ছে। প্রয়োজনীয় সামগ্রী ওষুধ নিজেদের উদ্যোগে পৌঁছে দিচ্ছে বয়স্ক, অসহায় মানুষদের। সঙ্গে প্রতিদিনই চলছে মিউজিক থেরাপি। গানের মাধ্যমে বারবার আবেদন করছে “বাড়িতে থাকুন, সুস্থ থাকুন”। এরপরেও যদি শহরবাসী এই কথায় কর্ণপাত না করেন, তাহলে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবেন।

 

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...