Monday, June 22, 2026

করোনা নিয়ে মোদির সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না তৃণমূল

Date:

Share post:

করোনা মোকাবিলায় গোটা দেশ এক হয়ে লড়ছে। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে বেশিরভাগ সিদ্ধান্তেই সহমত হচ্ছে শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু ফের কিছুটা তাল কাটলো। আগামী বুধবার, অর্থাৎ ৮ এপ্রিল করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওই বৈঠকে তৃণমূল অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

প্রসঙ্গত, লকডাউনের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হবে ওই বৈঠক। যেখানে রাজনৈতিক দলগুলোর সংসদীয় নেতা-সহ আরও পাঁচজন নেতা যোগ দিতে পারবেন ওই বৈঠকে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। যদিও এই ভিডিও কনফারেন্সে তৃণমূলের তরফে কোনও প্রতিনিধি থাকবেন না বলেই জানিয়েছেন ডেরেক।

উল্লেখ্য, এর আগে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভিডিও কনফারেন্সে যোগ দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবর্তে মুখ্যসচিব রাজীব সিনহা বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। যা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল।

তৃণমূল বলেছে, অনেক আগে সর্বদল ডাকার কথা বলা হয়েছিল। কেন্দ্র শোনে নি। এখন রাজনৈতিক চমক দিতে ডেকেছে।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...