Monday, June 22, 2026

কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে সংঘর্ষ, মৃত 1

Date:

Share post:

কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে বিবাদের জেরে দু দল গ্রামবাসীর মধ্যে চলল বোমা-গুলি। মৃত্যু হল এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বীরভূমের সিউড়ির তালিবপুর গ্রামে। মৃতের নাম শেখ সামবাবু।
এদিন সন্ধে তালিবপুর গ্রামে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের হস্টেলে করোনাভাইরাস মোকাবিলায় কোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের বৈঠক ছিল। গ্রামবাসীদের একাংশের কোয়ারেন্টাইন সেন্টার করার বিষয়ে আপত্তি ছিল। পুলিশ-প্রশাসন বৈঠকের পর চলে যায়। তারপরে দ্বিধা-বিভক্ত গ্রামবাসীদের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, কিছু দুষ্কৃতী বোমা ও বন্দুক নিয়ে তান্ডব শুরু করে। আর এই সময় বোমার আঘাতে মৃত্যু হয় সামবাবুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...