Monday, June 22, 2026

লকডাউনে অসহায়দের পাশে দাঁড়াতে এবার ত্রাণ নিয়ে ইসকনে হাজির বাংলার মহারাজ

Date:

Share post:

প্রথমে বেলুড় মঠ। এবার কলকাতা ইসকন। লকডাউনে অসহায় মানুষের পাশে ফের দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

গত বুধবার বেলুড় মঠে গিয়ে ২ হাজার কেজি চাল দেওয়ার পর আজ, শনিবার ইসকনেও ২ হাজার কেজি চাল দিলেন। পাশাপাশি, বাংলার মহারাজ এখন থেকে প্রতিদিন ১০ হাজার মানুষের অন্নসংস্থানও করবেন ইসকনের সঙ্গে সমন্বয় রেখে।

ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হও, করোনা সঙ্কটে গোটা দেশ যখন লকডাউন চলছে, তখন তাঁরা প্রতিদিন ১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। তাদের এই কর্মকাণ্ডে এবার যুক্ত হলেন সৌরভ।

ইসকনে ত্রাণ নিয়ে এসে সৌরভ যস্নান, করোনা মোকাবিলায় সকল মানুষকে এগিয়ে আসতে। এই কঠিন সময়ে প্রত্যেকের সামান্য কিছু অনুদানও সমাজের বড় অংশের মানুষের উপকার করতে পারে বলে জানালেন তিনি।

প্রসঙ্গত, সৌরভ একটি সংস্থার সঙ্গে মিলে ৫০ লক্ষ টাকার চাল দেবেন অসহায় মানুষদের। এবং প্রয়োজনে আরও অনুদান দেবেন তিনি।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...