Tuesday, May 12, 2026

করোনার দৌলতে কারামুক্তি, বেরিয়েই পুলিশের স্ত্রীকে গলা কেটে খুন!

Date:

Share post:

কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে ভয়াবহ বিপর্যয় তৈরি হতে পারে, এমন আশঙ্কায় বিশ্বের অনেক দেশই কারাবন্দিদের মুক্তি কিংবা সাময়িক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের মহারাষ্ট্র সরকারও এমনই সিদ্ধান্ত নিয়েছিল । তবে করোনার সুযোগে মুক্তি পেয়েই পুলিশের স্ত্রীকে গলা কেটে হত্যা করবে খুনি তা কেউই ভাবেন নি। অথচ বাস্তবে এমনই কাণ্ড ঘটেছে ।
মুক্তি পাওয়ার পর গোটাফোদে সুশীলার ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। স্কুল জীবন থেকে তারা দু’জন বন্ধু ছিল। সুশীলা এই বন্ধুত্বের বিষয়ে আপত্তি জানানোয় রেগে যায় গোটাফোদ। শুক্রবার রাতে তিনি সুশীলার ছেলের সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু পারেননি।
তাই শনিবার তিনি আবার তাদের বাড়িতে ফিরে আসেন এবং সুশীলাকে গলা কেটে হত্যা করেন। তাকে থামানোর চেষ্টা করলে গোটাফোদ তার বন্ধুর ওপরও হামলা চালায়। পরে সেখান থেকে পালিয়ে যায়।
জোনার চতুর্থ পুলিশ কমিশনার নির্মলা দেবী জানান, খুনীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর গোটাফোদেকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...