Tuesday, May 12, 2026

সোশ্যাল মিডিয়ায় খাবারের ছবি-ভিডিও পোস্ট করার নিন্দায় মুখর সানিয়া

Date:

Share post:

বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারা দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে কোনও কোনও মানুষ যেমন খুব আনন্দে বাড়িতে সময় কাটাচ্ছে, বিপরীতে অন্য সাধারণ মানুষরাও না খেতে পেয়ে চিন্তায় রয়েছেন। যখন করোনা মোকাবেলায় লড়ছে সারাদেশ। সেই সময় এক প্রান্তের কোন মানুষ হয়তো ভাবছে তারা কী খাবেন? কীভাবে এই দিনগুলো যাবে। ঠিক সেইসময় অন্য কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন একের পর এক খাবারের ছবি ভিডিও। এবার এর বিরুদ্ধে সরব হলেন প্রখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জা।

সানিয়া নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “বিশ্বের এক প্রান্তে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এক বেলা খেতে পারছেন তাঁরা আর এক বেলা নয়। আর সেখানে আমরা পোস্ট করে চলেছি একের পর এক খাবারের ছবি ভিডিও। এটা কি বন্ধ করতে পারি না?”

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...