Saturday, June 20, 2026

গাছেই কোয়ারেন্টাইন, মেখলিগঞ্জে উদ্যোগ গ্রামবাসীদের

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্য সরকারের তরফে একাধিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষ বহনকারী ওই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে অনেকেই অনেক পথ অবলম্বন করছেন৷ এমনই এক বিরল ঘটনা দেখা গেলো কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে৷ ভিন রাজ্য থেকে কোনও শ্রমিক গ্রামে ফিরলে ১৪ দিন তাদের জনবসতি থেকে দূরে গাছের উপর তৈরি করা অস্থায়ী ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ী ঘরে মশারি ,আলোর ব্যবস্থাও করা হয়েছে।

অস্থায়ী ঘর বানাতে বেছে নেওয়া হয়েছে অর্জুন গাছ।

করোনা সংক্রমণ রুখতে এই পদক্ষেপ নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছেন ৷ করছেন সমালোচনাও ৷ জনবসতি থেকে দূরে গাছের উপর কোয়ারেন্টাইন কতটা স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷

গ্রামবাসী সুবল অধিকারী, তাপস রায় রা জানান ” ভিন রাজ্য থেকে কেউ গ্রামে এলেই, তাঁকে কোয়ারেন্টাইন করা হচ্ছে ওই গাছে। ১৪ দিন গাছে কোয়ারেন্টাইন থাকতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। “

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...