Friday, May 8, 2026

করোনা-যুদ্ধে জয়লাভ করতে ভিডিওতে ৯টি প্রশ্ন প্রকাশ্যে আনল তৃণমূল

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমবাতি, টর্চ, প্রদীপ জ্বালিয়ে করোনা-আঁধার কাটানোর দাওয়াই প্রসঙ্গকে রীতিমতো কটাক্ষ করে তার আগেই করোনা-যুদ্ধে জয়লাভ করতে ৯টি প্রশ্ন প্রকাশ্যে আনল তৃণমূল। রবিবার সন্ধ্যায় একটি ভিডিওতেে  ওই ৯টি প্রশ্ন করেছে রাজ্যের শাসক দল। তাতে প্রশ্ন তোলা হয়েছে, করোনাভাইরাসের মোকাবিলায় জিএসটি, পিপিই কিট-সহ ৯টি বিষয়ে নজর দেওয়া যায় কি?
ওই ভিডিওতে আরও বলা হয়েছে, জিএসি-তে ছাড় দেওয়া, পিপিই কিট সহজলভ্য করা, দিনমজুরদের জন্য প্যাকেজ ঘোষণা করা, বিনামূল্যে করোনা-পরীক্ষার মতো একাধিক বিষয়ে নজর দেওয়া হোক । তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন নিজেই ওই ভিডিওটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই সে কাজ শেষ হয়ে যাবে। এ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ ঠেকাতেই এমন উদ্যোগ নিয়েছে শাসকদলের বলে জানা গিয়েছে ।
এ প্রসঙ্গে রাজ্যের যুক্তি , আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে ভিন্‌ রাজ্য ফেরত শ্রমিক বা রাজ্যে আসা বিদেশিদের মাধ্যমে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । সেই কারণে বিদেশি, ভিন্‌ রাজ্যের শ্রমিক এবং নিজামুদ্দিনফেরতদের গতিবিধি নিয়ে ‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজ শুরু করা হয়েছে। কিন্তু ওই কাজে রাজ্যের প্রস্তুতি জোরদার করতে কোভিড হাসপাতাল, মাস্ক, পিপিই, স্যানিটাইজ়ারের জোগান ঠিকঠাক হওয়া প্রয়োজন। ফলে করোনা-যুদ্ধে লড়াইয়ে ওই রসদগুলির জোগানও জরুরি।তাই রাজ্যের শাসক দলের প্রস্তাব, করোনার মোকাবিলায় অবিলম্বে নজর দিক কেন্দ্র । আসুন দেখে নিন ভিডিওতে ৯টি বিষয়ে কী বলা হয়েছে ।

Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...