Wednesday, May 6, 2026

করোনা সচেতনতায় গান গেয়ে প্রচার কোন্নগর পুরসভার

Date:

Share post:

করোনাভাইরাস রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। এই মারণ ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এবার করোনা নিয়ে স্থানীয়দের সচেতন করতে ও লকডাউন সফল করতে অভিনব উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত কোন্নগর পুরসভা। পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের উদ্যোগে কোন্নগর শহরের বিভিন্ন এলাকায় গান গেয়ে প্রচার চালালেন পুরসভার কর্মীরা। মানুষকে সচেতন করতে এই উদ্যোগ।এলাকার বাসিন্দারা জানান, পুরসভা সারা বছর মানুষের পাশে থাকে। আর এই কঠিন পরিস্থিতিতে এলাকা স্যানিটাইজ করা, গরিবদের খাবার পৌঁছন- সবই করছে পুরসভা।

গৃহবন্দি জীবন যখন একঘেয়ে, সেই সময় গান গেয়ে প্রচার করায় সন্তুষ্ট স্থানীয়রা। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোন্নগরবাসী।

Related articles

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...

ISL: মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয়, শীর্ষে ইস্টবেঙ্গল

আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East bengal)। লিগ শীর্ষে লাল হলুদ। মিগুয়েল শাস্তি কাটিয়ে ফিরলেও...